শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

বধূবেশে নায়িকা রোজিনা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১

নিউজ ডেস্ক: ‘জানোয়ার’ সিনেমার পার্শ্ব চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রের খাতায় নাম লেখান চিত্রনায়িকা রোজিনা। আরএফ কবীরের ‘রাজমহল’ সিনেমায় নায়িকা হিসেবে কাজ শুরু করেন। এরপর তিনি উপহার দিয়েছেন অসংখ্য সিনেমা। আর স্বীকৃতি স্বরূপ পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্যা সম্মাননা।

আশির দশকের দর্শকপ্রিয় এই চিত্রনায়িকা এবার ৬৬ বছর বয়সে এসে বধূবেশে তার লাগিয়ে দিলেন সবাইকে। লাল রঙের লেহেঙ্গায় নব বধূবেশে ক্যামেরাবন্দি হয়েছেন কিংবদন্তি এই অভিনেত্রী। যা নেটদুনিয়ায় এখন ভাইরাল।

জানা গেছে, কোনো নাটক বা সিনেমার জন্য নয়, রোজিনার এমন সাজ একটি ফটোশুটের জন্য।

রোজিনা বলেন, ‘নতুন রূপে নিজেকে দেখে খুব ভালো লাগছে। কতটা ভালো লাগছে তা আমি ভাষায় প্রকাশ করতে পারব না। মনে হচ্ছে, আমি সেই আশির দশকে চলে গিয়েছি।’

এদিকে, প্রথমবারের মতো সিনেমা পরিচালনা করছেন রোজিনা। নাম ‘ফিরে দেখা’। সরকারি অনুদানের এই সিনেমায় অভিনয় করছেন ইলিয়াস কাঞ্চন, নিরব ও অর্চিতা স্পশিয়াসহ অনেকে। অভিনয়ও করছেন রোজিনা নিজেও।

রোজিনা অভিনীত জনপ্রিয় সিনেমার তালিকায় আছে- ‘চোখের মণি’, ‘সুখের সংসার’, ‘সাহেব’, ‘তাসের ঘর’, ‘হাসু আমার হাসু’, ‘হিসাব চাই’, ‘বন্ধু আমার’, ‘কসাই’, ‘জীবনধারা’ ইত্যাদি।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys