বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

বঙ্গোপসাগরে ডুবলো জাহাজ, ১১ নিখোঁজ নাবিক-ক্রু

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ১৬ এপ্রিল, ২০২২

নিউজ ডেস্ক: নোয়াখালীর ভাসানচর উপকূলে বঙ্গোপসাগরে কয়লাবোঝাই সজল তন্ময়-২ নামে একটি লাইটার জাহাজ ডুবে গেছে। নিখোঁজ রয়েছেন ১১ জন নাবিক-ক্রু। শনিবার (১৬ এপ্রিল) ভোরে এই ঘটনা ঘটে।

দুপুর ২টায় ভাসানচর কোস্টগার্ডের সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুল মোমিন জানান, ‘ভাসানচর থেকে ১২ নটিক্যাল মাইল দূরে গাঙ্গুয়ার চর থেকে পাঁচ কিলোমিটার দক্ষিণে সাঙ্গুর কাছাকাছি জাহাজডুবির ঘটনা ঘটে। এটা নোয়াখালীর হাতিয়া ও চট্টগ্রামের সন্দ্বীপ এলাকার মধ্যে পড়ে।’

তিনি আরও জানান, ‘সকাল সাড়ে ৯টায় খবর পেয়ে ঘটনাস্থলে অভিযানে রয়েছি। জাহাজে থাকা নিখোঁজদের উদ্ধারে নৌবাহিনীর একটি জাহাজ কাজ শুরু করেছে। এছাড়া কোস্টগার্ডের একটি জাহাজও ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছেছে। বাতাসের তীব্রতা থাকায় অতিরিক্ত রুলিংয়ের কারণে উদ্ধার কাজে বিঘ্ন ঘটছে।’

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভোরের দিকে জাহাজটি ডুবে গেছে। এখন পর্যন্ত নিখোঁজ কাউকে উদ্ধার করা যায়নি। ডুবে যাওয়া জাহাজেরও সন্ধান মেলেনি বলে জানান আব্দুল মোমিন।

এদিকে কোস্টগার্ড পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন কাজী শাহ আলম জানান, ডুবে যাওয়া জাহাজ ও নাবিক-ক্রুদের উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys