1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বুধবার, ১০ জুন ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

বইয়ের যত্ন নিবেন যেভাবে

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২০

নিউজ ডেস্ক: অমর একুশে গ্রন্থমেলায় বইয়ের বিকিকিনি জমে উঠেছে। মেলায় পাওয়া যাচ্ছে সব বয়সীদের বই। মেলায় প্রতিদিনই বিক্রি হচ্ছে প্রচুর বই। কথায় বলে,বইয়ের চেয়ে বেশি বন্ধু আর হয় না। কিন্তু সেই সঙ্গীর ঠিক যত্ন কি আমরা নিতে পারি?

তাই শুধু বই কিনলেই হবে, নিতে হবে বইয়ের যত্ন। অনেক সময় দেখা যায়, আলমারি থেকে বই নামানোর সময় পাতাগুলো কালচে বা হলদেটে হয়ে মচমচে হয়ে গিয়েছে। আবার কখনও পোকায় কেটে দেয় । আসুন জেনে নেই যেভাবে বইয়ের যত্ন নেবেন-

১. ড্যাম্প ধরা দেওয়ালে বইয়ের তাক তৈরি করবেন না। তাহলে বইয়ের পাতা নষ্ট হয়ে যায়। এ ছাড়া দেওয়ালে উঁই পোকা বাসা বাঁধলেও সতর্ক হোন।

২. দেওয়ালের সংস্পর্শে বই না রেখে একটা পাটাতন দিয়ে তা আলাদা করুন। তাক কাঠের হলে সেই কাঠ অবশ্যই সিজন করিয়ে নিন।

৩. বইয়ের পাতা ওল্টানোর সময় আঙ্গুলে থুতু লাগাবেন না। ধীরে সুস্থে বইয়ের পাতা ওল্টান। আর তাড়াহুড়ো করে পাতা ওস্টাতে গেলেও অনেক সময় পাতা ছিঁড়ে যায়।

৪. সম্ভব হলে মলাট দিয়ে বই পড়ুন। পড়ার সুবিধার জন্য তা মুড়ে পড়বেন না। এতে মাঝের সলাই খুলে যাবে।

৫. প্রতি মাসে অন্তত একবার নরম কাপড়ে বইয়ের ধুলো ঝেড়ে রোদে দিন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys