বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

ফ্রান্সে মৃত্যু ১০ হাজার ছাড়াল

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ৮ এপ্রিল, ২০২০

নিউজ ডেস্ক: করোনা ভাইরাসে ফ্রান্সে মৃত্যু ১০ হাজার ছাড়িয়ে গেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়য়ের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ১ হাজার ৪১৭ জনের মৃত্যু হয়েছে। সেখানে করোনা ছড়িয়ে পড়ার পর একদিনে এটি সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এতে দেশটিতে মৃতের সংখ্যা ১০ হাজার ৩২৮ জনে দাঁড়ালো।

করোনা সন্দেহে হাসপাতালে ভর্তি, ৫০ বাড়ি লকডাউন
জনস্বাস্থ্য কর্তৃপক্ষের পরিচালক জেরোমি সালোমন জানান, ফ্রান্স এখনো মহামারির চূড়ায় পৌঁছাইনি।

গত ১৫ মার্চ থেকে লকডাউনে আছে ফ্রান্স। লকডাউন বিধি লঙ্ঘন করলে জরিমানার বিধানও রাখা হয়েছে। মঙ্গলবার প্যারিসের কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বাইরে বের হয়ে ব্যায়াম করার ওপরও নিষেধাজ্ঞা আরোপ করবে তারা।

প্রসঙ্গত, করোনাভাইরাস এরই মধ্যে বিশ্বের ৮২ হাজার ২৩ জনের প্রাণ কেড়ে নিয়েছে। এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৪ লাখ ১১ হাজার ৩৩২ জন। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ইতালিতে ১৭ হাজার ১২৭ জন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys