1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী

ফ্রান্সে বিমান দুর্ঘটনায় এক পরিবারের চারজনসহ নিহত ৫

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ২২ মে, ২০২২

নিউজ ডেস্ক: ফ্রান্সের আলপসে পর্যটকবাহী একটি বিমান বিধ্বস্ত হয়ে একই পরিবারের চারজনসহ পাঁচ পর্যটক নিহত হয়েছেন। গতকাল শনিবার বিকেলে দক্ষিণ-পূর্ব ফ্রান্সের গ্রেনোবলের কাছে ভারসাউড এয়ারফিল্ড থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরে এ দুর্ঘটনা ঘটে। খবর এএফপি ও এনডিটিভির।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পুড়ে যাওয়া উড়োজাহাজটির ধ্বংসাবশেষ থেকে চারজন প্রাপ্তবয়স্ক এবং এক শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকারীদের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, বিধ্বস্ত হওয়ার পর উড়োজাহাজটিতে আগুন ধরে যায়। আগুন নেভাতে সেখানে ফায়ার সার্ভিসের ৬০ কর্মী মোতায়েন করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছেন গ্রেনোবল প্রসিকিউটররা।

নিহতদের পরিচয় বিস্তারিত জানা যায়নি। পর্যটকবাহী ছোট উড়োজাহাজটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৮৫০ মিটার ওপরে একটি গ্রামে বিধ্বস্ত হয়েছে বলে অস্ট্রেলিয়ার স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys