শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

ফ্রান্সে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে ১০৮ পুলিশ সদস্য আহত

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ২ মে, ২০২৩

নিউজ ডেস্ক: ফ্রান্সে পেনশন বিল সংস্কারের বিরুদ্ধে বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পেট্রোল বোমা ছুড়েছে। এতে ১০৮ পুলিশ সদস্য আহত হয়েছেন।

স্থানীয় সময় সোমবার (১ মে) এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন।

তিনি বলেন, এত বেশি পুলিশ কর্মকর্তা আহতের ঘটনা বিরল। তবে সংঘর্ষের সময় ২৯১ বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। একইসঙ্গে বিক্ষোভ দমনে জল কামান ও টিয়ার গ্যাস ছুড়তে বাধ্য হয় পুলিশ।এতে কতজন বিক্ষোভকারী আহত হয়েছে তা স্পষ্ট নয়।

এ দিকে বিক্ষোভকারীদের সঙ্গে ‍পুলিশের সংঘর্ষকে ‘অগ্রহণযোগ্য’ হিসেবে উল্লেখ করেছেন দেশটির প্রধানমন্ত্রী এলিসাবেথ বোর্ন। এক টুইট বার্তা তিনি বলেন, এ ধরনের সহিংসতা অপ্রত্যাশিত। তবে অসংখ্য শহরে বিক্ষোভকারীদের ‘দায়িত্বশীল সংহতি এবং প্রতিশ্রুতির’ প্রশংসা করেছেন বোর্ন।

 

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys