শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

ফ্রান্সে প্যারিস বাংলা প্রেসক্লাবের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ৬ মার্চ, ২০২৪

নিউজ ডেস্ক: প্যারিসে মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । রবিবার স্থানীয় সময় বিকালে লা কর্নভের স্থানীয় একটি হলে প্যারিস বাংলা প্রেসক্লাব ফ্রান্সের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় ফ্রান্সে বসবাসরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন ।

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল মোহাম্মদ জাফরের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রাসেল আহমদের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসে বাংলা সম্পাদক জৈষ্ট্য সাংবাদিক অধ্যাপক অপু আলম, আইঅন টিভি ফ্রান্সের বিশেষ প্রতিনিধি এনায়েত হোসেন সোহেল, সময় টিভি ফ্রান্সের বিশেষ প্রতিনিধি লুৎফর রহমান বাবু , ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন সাইফুল, মাইটিভি ফ্রান্স প্রতিনিধি বাদল পাল, সংগঠনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইয়াকুব আলী প্রধান, তথ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ হাফিজুর রহমান ও এবি টিভি ফ্রান্স প্রতিনিধি আবু তাহের রাজু প্রমুখ ।

অনুষ্ঠানে এ সময় বক্তারা বলেন,মা যেমন তার সন্তানের কাছে শ্রদ্ধা, সম্মান ও ভালোবাসার পাত্র, তেমনি একটি জাতির কাছে তার ভাষা, দেশ ও শ্রদ্ধা, সম্মান ও ভালোবাসার বস্তু। নিজের ভাষা ও দেশকে নিজের মায়ের মতোই দেখা উচিত।

বক্তারা আরো বলেন,বিশ্বের দরবারে বাংলা ভাষাকে আরো সমৃদ্ধ ও প্রচার প্রসারের জন্য একমাত্র সাংবাদিকরাই তাদের কর্মকাণ্ডের দ্বারা সমাদৃত করতে পারেন । তাই সকলে নিজ নিজ অবস্থান থেকে আরো বেশি বেশি করে ভুমিকা রাখতে হবে ।

 

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys