1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

ফ্রান্সে নারী পুলিশ সদস্যকে ছুরিকাঘাতে হত্যা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ২৪ এপ্রিল, ২০২১

নিউজ ডেস্ক: ফ্রান্সের রাজধানী প্যারিসের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি পুলিশ স্টেশনে শুক্রবার এক নারী পুলিশ সদস্যকে ছুরিকাঘাতে হত্যা করেছেন এক অভিবাসী।

এ সময় পুলিশের গুলিতে হমলাকারীও নিহত হন। তবে কেন তিনি পুলিশের ওপর হামলা চালিয়েছেন তা এখনও জানা যায়নি। খবর বিবিসির।

পুলিশ জানিয়েছে, হামলাকারী তিউনেশিয়ার নাগরিক। তিনি বেশ কয়েক বছর ধরে ফ্রান্সে বসবাস করে আসছিলেন।

এ হামলার সঙ্গে সন্ত্রাসবাদের সম্পৃক্ততা আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

এদিকে, সন্ত্রাসী হামলায় ৪৯ বছর বয়সী ওই পুলিশ সদস্যের নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

তিনি বলেন, যে কোনোভাবেই হোক না কেন, ফ্রান্সে ইসলামি সন্ত্রাসবাদ বন্ধ করা হবে।

ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, আল্লাহু আকবার বলেই ওই মুসলিম যুবক ছুরি নিয়ে পুলিশের ওপর হামলা চালায়।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys