শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

ফ্রান্সে দীর্ঘ হচ্ছে লাশের সারি, আরও মৃত্যু ২৯২

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ৩০ মার্চ, ২০২০

নিউজ ডেস্ক: ইতালি আর স্পেন ছাড়া ইউরোপের আরেক দেশ ফ্রান্সেও কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে লাশের লাইন দীর্ঘ হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে আরও ২৯২ জন মহামারি এই ভাইরাসের সংক্রমণে প্রাণ হারিয়েছেন। এ নিয়ে মৃত্যুর তালিকায় নাম উঠলো ২ হাজার ৬০৬ জনের।

রোববার দেশটির জাতীয় স্বাস্থ্য সেবা বিভাগের পরিচালক জেরমি সালোমন এই তথ্য দিয়েছেন। তিনি গত ফেব্রুয়ারিতে দেশে প্রাদুর্ভাব শুরু হওয়ার পর এখন পর্যন্ত ৪০ হাজার ১৭৪ জনকে করোনাভাইরাস পজিটিভ হিসেবে শনাক্ত করা হয়েছে।

ফ্রান্সের জাতীয় স্বাস্থ্য সেবা বিভাগের প্রধান জানান, প্রায় ১৯ হাজার কোভিড-১৯ রোগী এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া আক্রান্তদের মধ্যে ৪ হাজার ৬৩২ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রেখে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন ৭ লাখ ১২ হাজারের বেশি। যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ ১ লাখ ৩৬ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত। আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৩৩ হাজার ৫৯৯ জন।

সবচেয়ে বেশি মৃত্যু ইতালিতে; ১০ হাজার ৭৭৯। এছাড়া স্পেনে ৬ হাজার ৬০৬, চীনে ৩ হাজার ৩০০, ইরানে ২ হাজার ৬৪০, যুক্তরাষ্ট্রে ২ হাজার ৪১৩ এবং যুক্তরাজ্যে ১ হাজার ২২৮ জন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys