মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো

ফ্রান্সে গোপালগঞ্জ জেলা এসোসিয়েশনের কমিটি ঘোষণা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২

সভাপতি মাসুদ, সম্পাদক মহিউদ্দিন

এস এম মাসুদ রানাকে সভাপতি ও শেখ মহিউদ্দিনকে সাধারণ সম্পাদক মনোনীত করে ফ্রান্সে গোপালগঞ্জ জেলা এসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
রোববার রাজধানীর প্যারিসের বাংলাদেশী অধ্যুষিত ক্যাথসিমা  এলাকার একটি রেস্টুরেন্টে কমিটি ঘোষণা উপলক্ষে এক মতবিনিময় সবার আয়োজন করা হয়।
উপস্থিত সবার সম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়।‌ কমিটির সদস্যরা হলেন – সভাপতি এস এম মাসুদ রানা, সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন ,সাংগঠনিক সম্পাদক তৌহিদুর রহমান চৌধুরী, কোষাধ্যক্ষ মানববালা, প্রচার সম্পাদক লিপন মোল্লা। প্রধান উপদেষ্টা মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ আলী, কামরুল কাবুল, রিপন মজুমদার, লিটু ভুইয়া ,আনিসুর রহমান আনিস, টিপলু ফকির, দীপঙ্কর বালা, তানভীর রহমান, সোহেল শিকদার, ইউনুস আলী, শ্রীবাস বাগচি, বিজয় বাইন ,সাব্বির খান (মকসেদপুর) সাজ্জাদ হোসেন প্রমূখ।
নবগঠিত কমিটির সভাপতি ও সম্পাদক বলেন, ফ্রান্সে বসবাসরত এই জেলার বাসিন্দাদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশীদের কল্যাণে কাজ করবে এই সংগঠন। সেই সাথে দেশের কল্যাণেও সর্বদা তাদের সহযোগিতা অব্যাহত থাকবে।
খুব শীঘ্রই একটি অভিষেক অনুষ্ঠানেরও আয়োজন করা হবে বলে সভা  থেকে জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys