বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

ফ্রান্সে একদিনে ৩০ হাজারের বেশি করোনা শনাক্ত

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ১৮ অক্টোবর, ২০২০

নিউজ ডেস্ক: ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় ৩০ হাজারের বেশি মানুষ প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

দেশটিতে এই প্রথমবারের মতো একদিনে এতসংখ্যক লোক এ ভাইরাসে আক্রান্ত হলো। বৃহস্পতিবার সরকারি উপাত্তের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে।

ফ্রান্সের সরকারি স্বাস্থ্য সংস্থা জানায়, গত ২৪ ঘণ্টায় ৩০ হাজার ৬২১ জন কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। প্রাত্যহিক হিসেবে এটি একটি নতুন রেকর্ড।

সংস্থা জানায়, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৮৮ জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে মহামারীর শুরু থেকে ফ্রান্সে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ হাজার ১২৫ জনে দাঁড়াল।

এমন পরিস্থিতিতে জীবন বাঁচাতে কঠোর বিধিনিষেধ আরোপ অত্যাবশ্যক বলে মন্তব্য করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

কেবল ফ্রান্সই নয়, সংক্রমণের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মরিয়া চেষ্টা চালাচ্ছে ইউরোপের অন্যান্য দেশও।

মহাদেশটির লাখ লাখ মানুষকে এখন কঠোর বিধিনিষেধের মধ্যেই দিন কাটাতে হচ্ছে।

গণহারে শনাক্তকরণ শুরুর পর থেকে বৃহস্পতিবার ফ্রান্সের পাশাপাশি পোল্যান্ড ও ইতালিও একদিনে সর্বোচ্চসংখ্যক কোভিড-১৯ রোগী পেয়েছে।

একই দিনে রাশিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত ২৮৬ জনের মৃত্যুর খবরও পাওয়া গেছে। মহামারী শুরুর পর দেশটিতে আর কখনই একদিনে এতজনের মৃত্যু হয়নি।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys