1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

ফ্রান্সের বাংলাদেশ দূতাবাসে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস উদযাপন

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ১৮ মার্চ, ২০২২

নিউজ ডেস্ক: বঙ্গবন্ধুকে স্বাধীন বাংলার স্থপতি ও অবিসংবাদিত নেতা আখ্যায়িত করে ফ্রান্সের বাংলাদেশ দূতাবাসে তাঁর ১০২ তম জন্মবার্ষিকী ও শিশু দিবস উদযাপন করা হয়েছে

এ উপলক্ষ্যে শনিবার প্যারিসের বাংলাদেশ দূতাবাসে আয়োজন করা হয় নানা অনুষ্ঠানমালার।

সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের।

পাশাপাশি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, পবিত্র ধর্মগ্রন্থ কোরআন থেকে তেলাওয়াত, গীতা ও ত্রিপিটক পাঠ।

রাষ্ট্রপতি,প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করা হয় ।

অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর আলোচনা করা হয় এতে অংশগ্রহণ করেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম এ তালহা।

এ সময় তিনি বলেন, শৈশব থেকেই বঙ্গবন্ধু নিপীড়িত, নির্যাতিত ও অত্যাচারিত মানুষের পক্ষে তাদের অধিকার নিয়ে সংগ্রাম আন্দোলন করেছেন।

বাঙালি জাতির মুক্তির জন্য তার যে অসামান্য অবদান ছিল তার জন্য জাতি আজন্ম তাঁকে মনে রাখবে।

আত্মমর্যাদা ও বাঙালি জাতির অধিকারের প্রশ্নে তিনি কখনও মাথা নত করেননি।

অনুষ্ঠানে চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।এতে অংশগ্রহণ গ্রহণ করেন মৌসুমী চক্রবর্তী সহ অন্যান্য শিল্পীরা।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys