1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

ফ্রান্সের প্রেসিডেন্টের বিরুদ্ধে প্রতিবাদের ঝড়

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ২৫ অক্টোবর, ২০২০

নিউজ ডেস্ক: বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা.)কে নিয়ে কটূক্তি ও ব্যাঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে ইহুদিবাদী দেশ ইসরাইলে। দেশটিতে বসবাসরত আরব মুসলিমরা এ বিক্ষোভ প্রদর্শন করেন।

ইসরাইলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, শনিবার রাতে রাজধানী তেল আবিবের জাফা শহরে কয়েকশ মুসলিম জড়ো হয়ে ইসরাইলে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত এরিক ডেননের বাসভবনের সামনে বিক্ষোভ করেন। এ সময় তারা আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

খবরে বলা হয়েছে, বিক্ষোভকারীরা বাসেও পাথর নিক্ষেপ করেন। বিক্ষোভ দমাতে গুলি করা হলেও কেউ হতাহত হয়নি বলে জানিয়ছে ইসরাইলি সংবাদমাধ্যম।

ইসলাম ধর্ম ও বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা.)কে নিয়ে ব্যাঙ্গচিত্র প্রদর্শন বন্ধ করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। বিশ্বনবীকে নিয়ে একটি বিতর্কিত কার্টুন দেখানোর জেরে খুন হওয়া ফরাসি শিক্ষক স্যামুয়েল প্যাটিকে সম্মান জানাতে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে সম্প্রতি ম্যাক্রোঁ এ কথা বলেছেন।

এর আগে গত ১৬ অক্টোবর ফ্রান্সের একটি সড়কে শিক্ষক স্যামুয়েল প্যাটিকে হত্যা করেছিল এক তরুণ। ওই শিক্ষক ক্লাসে মহানবীর কার্টুন দেখিয়ে মতপ্রকাশের স্বাধীনতার ব্যাখ্যা দিয়েছিলেন। শিক্ষকের ওপর হামলাকারী আবদৌলখ নামের ওই তরুণ ঘটনাস্থলেই পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys