শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

ফ্রান্সের প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ৩ জুলাই, ২০২৩

নিউজ ডেস্ক: ফ্রান্সের প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে প্যারিসের বাংলাদেশ দূতাবাস। রবিবার দূতাবাস থেকে জন সতর্কতামূলক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৭ জুন প্যারিসের কাছাকাছি স্থান নস্তের শহরতলিতে পুলিশের গুলিতে ১৭ বছর বয়সী এক কিশোর নিহত হয়। এ ঘটনার পর প্যারিসসহ ফ্রান্সের বিভিন্ন শহরে সহিংস বিক্ষোভ ও দাঙ্গা ছড়িয়ে পড়ে। অনলাইন সংবাদ মাধ্যম এবং প্রত্যক্ষদর্শীর বিবরণে জানা যায় যে, অভিভাষী অধ্যুষিত এলাকা – বেজোনস, জেনিভিলিয়ার্স, গার্গেন – নেস – গোনেসে, অ্যাসিনিয়েরেস – সুর সেইন, মন্ট্রিউই, নিউলিপুর- মারুন, ফ্ল্যামাট, মিউডনসহ মার্সেই এবং রোখদো শহরে ব্যাপক দাঙ্গা, লুটতরাজ এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। প্রায় সহস্রাধিক লোক আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীর হাতে গ্রেপ্তারও হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফ্রান্সের কোনো কোনো এলাকায় সান্ধ্য আইন জারিসহ যান চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

এমন পরিস্থিতিতে ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের স্থানীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সংঘাতপূর্ণ এলাকা এড়িয়ে সতর্কতার সাথে চলাচলের অনুরোধ জানানো হচ্ছে। বাংলাদেশি কেউ ক্ষতিগ্রস্ত হলে বা বাংলাদেশি মালিকানাধীন কোনো ব্যবসাপ্রতিষ্ঠান আক্রান্ত হলে বাংলাদেশ দূতাবাস প্যারিসের ই-মেইল: consular.paris@mofa.gov.bd এবং হটলাইন নম্বর +337534653 39 এ জরুরি ভিত্তিতে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys