1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

পড়াশোনার চাপেই কি নারী চিকিৎসকের আত্মহত্যা?

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ১০ অক্টোবর, ২০২১

নিউজ ডেস্ক: রাজধানীর খিলক্ষেতে একটি ভবনের মেস থেকে একজন নারী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম ডা. মাহফুজা আক্তার মুন্নি (২৫)। আজ রোববার দুপুরে খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) সাবরিনা রহমান মৌরী এ তথ্য নিশ্চিত করেছেন।

ডা. মাহফুজা আক্তার মুন্নি রাজধানীর কদমতলী ৩৫৯, উত্তর মুরাদপুরের নুর আহামেদ খানের মেয়ে। তিন ভাই বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়।

এসআই সাবরিনা রহমান মৌরী জানান, মাহফুজা আক্তার ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিএস পাস করেন। একটি কোর্সের পরীক্ষার প্রস্তুতি নিতে খিলক্ষেতের নিকুঞ্জ-২ এলাকার ৩ নম্বর সড়কের একটি ভবনে কয়েকজন নারী চিকিৎসক মেস হিসেবে থাকতেন। মাহফুজার কক্ষ ছিল ষষ্ঠ তলায়। তার রুমমেট গ্রামের বাড়ি গিয়েছিল। তিনি ঘরে একাই ছিলেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শনিবার মাহফুজা নিজের কক্ষে লোহার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন। খবর পেয়ে শনিবার রাতে ওই কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তবে কী কারণে মাহফুজা আত্মহত্যা করেছেন, সে বিষয়ে তার পরিবারের কেউ কিছুই বলতে পারেনি। বরং তারা জানিয়েছেন, মেয়েটি খুব ঠাণ্ডা মেজাজের ছিল। তার এমন কোনো সমস্যা ছিল না, যে কারণে আত্মহত্যার মতো সিদ্ধান্ত নিতে পারেন।

তবে উপ-পরিদর্শক (এসআই) সাবরিনা রহমান মৌরীর ধারণা, পড়াশোনার চাপে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আত্মহত্যা করে থাকতে পারেন মাহফুজা। এ ছাড়া অন্য কোন কারণ রয়েছে কিনা, তা ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্তের পর জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys