রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

‘প্লাজমা থেরাপি’ নিয়েছেন হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ২৪ মে, ২০২০
hamim group

নিউজ ডেস্ক: হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে আজাদ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্লাজমা থেরাপি নিয়েছেন বলে জানা গেছে। গত ২০ মে সম্মিলিত সামরিক হাসপাতালে একে আজাদের শরীরে প্লাজমা দেওয়া হয়।

সং‌শ্লিষ্ট সূত্র বিষয়‌টি নিশ্চিত করে জানায়, এখন তি‌নি বাসায় চিকিৎসাধীন রয়েছেন।

এ কে আজাদ ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এবং দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী হা-মীম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক। বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সা‌বেক সভাপতি তিনি।

এই গ্রুপের ব্যবসা এখন ছড়িয়ে আছে বস্ত্র, প্যাকেজিং, পাট, চা, রসায়ন, পরিবহনসহ বিভিন্ন খাতে। আজাদ শাহজালাল ইসলামী ব্যাংকেরও একজন পরিচালক। তিনি সমকালের প্রকাশক এবং চ্যানেল ২৪ এর ব্যবস্থাপনা পরিচালক।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys