রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’

প্রেমের টানে ইতালির যুবক ঠাকুরগাঁওয়ে

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২

নিউজ ডেস্ক: প্রেমের টানে ঠাকুরগাঁওয়ে এসে বিয়ে করেছেন ইতালিয়ান যুবক আলিসেন্ড্রা ছাছিয়া ছিয়ারোমোন্ডা।

গতকাল সোমবার (২৫ জুলাই) রাতে সনাতন ধর্মের রীতি অনুসারে তিনি বিয়ে করেন। কনে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর দিনমজুর মারকুস দাসের মেয়ে রত্না রানী দাস। উপজেলার চাড়োল ইউপি চেয়ারম্যান দীলিপ কুমার চ্যাটার্জী বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

কনের বাবা মারকুস দাস বলেন, আমি গরিব মানুষ। ইতালি নাগরিক আমার বাড়িতে এসেছেন। প্রথমে বিষয়টি নিয়ে আতঙ্কিত হলেও এখন বেশ আনন্দ লাগছে। মনে হচ্ছে যোগ্যপাত্রে কন্যা দান।

কনে রত্না রানী দাস বলেন, আমাদের প্রেম বিয়েতে রূপ নিয়েছে। এর চেয়ে আনন্দের আর কিছু হতে পারে না। আমাদের জন্য আশির্বাদ করবেন।

স্থানীয় কানু রায় বলেন, বিয়েতে আমরা অনেক আনন্দ করেছি। বিদেশ থেকে কেউ এসে বিয়ের ঘটনা গ্রামে এই প্রথম।

বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল ইসলাম ডন বলেন, ইতালিয়ান নাগরিক এসে বিয়ে করেছেন। আমরা শোনা মাত্রই সেখানে সার্বিক নিরাপত্তা দিয়েছি।

 

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys