বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

প্রিন্স হ্যারির ঘরে আসছে নতুন অতিথি

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১

নিউজ ডেস্ক: ব্রিটেনের ডিউক এবং ডাচেস অব সাসেক্স প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মারকেল তাদের ঘরে নতুন অতিথির আগমনী বার্তা জানিয়েছেন।

এক বিবৃতিতে তারা জানান, দ্বিতীয় সন্তানের আগমনী বার্তা জানাতে পেরে তারা উচ্ছ্বসিত। একই সঙ্গে বিবৃতিতে নিজেদের একটি সাদাকালো ছবিও প্রকাশ করেন তারা। ছবিতে মেগান মারকেলের ‘বেবি বাম্প’ দৃশ্যমান। খবর বিবিসি।

হ্যারি ও মেগানের প্রথম সন্তান, ছেলে আর্চি মাউন্টব্যাটেন উইন্ডসোরের বয়স এখন এক বছর ৯ মাস।

রোববার হ্যারি-মেগানের মুখপাত্র এ খবর নিশ্চিত করেছেন। তবে কবে নাগাদ দ্বিতীয় সন্তানের জন্ম হতে যাচ্ছে সে ব্যাপারে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

হ্যারি-মেগানের বন্ধু মিসান হ্যারিম্যান মাইক্রো ব্লগিং ওয়েবসাইট টুইটারে ওই দম্পতির ঘনিষ্ঠ ছবিটি পোস্ট করেন।

এর আগে ২০২০ সালের নভেম্বরে ব্রিটিশ রাজপরিবারের প্রথা ভেঙে গর্ভে থাকা অবস্থায় দ্বিতীয় সন্তানের ভ্রূণ নষ্ট হয়ে যাওয়ার খবর জানান মেগান।

 

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys