সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’

প্রাক্তন সাংসদ আব্দুল জব্বারের সহধর্মিনীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩

নিউজ ডেস্ক: প্রাক্তন জাতীয় সংসদ সদস্য ও একুশে পদকপ্রাপ্ত মরহুম আব্দুল জব্বার সাহেবের সহধর্মিনী মরহুমা আয়েশা বেগম এর ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয় ।

রাজধানী প্যারিসের অবারভিলা বাংলাদেশী কমিউনিটি জামে মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় প্রবাসী বাংলাদেশীরা উপস্থিত ছিলেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সহ-সভাপতি ও খতিব সালেহ আহমেদ চৌধুরী , লিগ্যাল এইড‘র পরিচালক এম এ আজাদ। দোয়া পরিচালনা করেন বেলাল একাডেমি,বার্মিংহাম, যুক্তরাজ্যের প্রিন্সিপাল মাওলানা আব্দুল হাফিজ ।

 

উল্লেখ্য, মরহুমা আয়েশা বেগমের তিন মেয়ে ও আট ছেলে সন্তান রয়েছেন। তার মধ্যে মোহাম্মদ আবু জাফর রাজু বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রটোকল অফিসার ও অপর এক সন্তান আসম কামরুল ইসলাম সাবেক উপজেলা চেয়ারম্যান ও বর্তমানে কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

তিনি ২০০৪ সালের ২৬শে জুলাই মৃত্যুবরণ করেন ।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys