শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

প্রবাসীদের ফেরা বন্ধে তিন মন্ত্রণালয়কে নির্দেশনা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০

নিউজ ডেস্ক: করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে বিভিন্ন দেশ থেকে বাংলাদেশি প্রবাসী শ্রমিকদের যেন বাধ্য হয়ে দেশে ফিরতে না হয়, সেজন্য তিন মন্ত্রণালয়কে পদক্ষেপ নিতে নির্দেশনা দিয়েছে মন্ত্রিসভা। মন্ত্রণালয় তিনটি হলো- পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

আজ সোমবার ভার্চুয়াল মন্ত্রিসভার বৈঠকে এই নির্দেশ দেয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

বেঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে গণভবন থেকে প্রধানমন্ত্রী এবং মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা সচিবালয় থেকে যুক্ত হন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘মন্ত্রিসভা নির্দেশনা দিয়েছে যে, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কীভাবে আরও বৈদেশিক আয় বাড়ানো যায়; বিদেশ থেকে আমাদের শ্রমিকরা যেন ফেরত না আসে- সে বিষয়ে শক্তিশালী পদক্ষেপ নেওয়ার বিষয়ে সচেষ্ট থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys