বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

প্রবাসীদের নিয়ে সিনেমা বানাবেন তৌকীর

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ৫ মে, ২০২১

নিউজ ডেস্ক: ‘স্ফূলিঙ্গ’, দর্শকদের কাছে পেয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এখন নতুন সিনেমার পরিকল্পনা করছেন এ অভিনেতা-নির্মাতা।

ঈদে ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপে মুক্তি পাচ্ছে তৌকীরের সাড়া জাগানো ছবি ‘হালদা’। এ নিয়ে এক জুম মিটিংয়ে তিনি জানালেন নতুন খবরটি। মিটিংয়ে আরও অংশ নিয়েছিলেন নুসরাত ইমরোজ তিশা।

নতুন পরিকল্পনা নিয়ে তৌকীর বলেন, “অনেক প্রবাসী রয়েছেন দেশের বাইরে। যাদের জীবন এক একটি গল্পের মতো। ইচ্ছা রয়েছে তাদের জীবনের গল্প নিয়ে ছবি বানানো।”

অবৈধ অভিবাসী শ্রমিকের লাশ নিয়ে মর্মস্পর্শী গল্পের সিনেমা ‘অজ্ঞাতনামা’ নির্মাণ করে এর আগে প্রশংসিত হন তৌকীর।

সম্প্রতি গুঞ্জন উঠেছে তৌকীর যুক্তরাষ্ট্রে স্থায়ী হয়েছেন। তার পরিবারের অনেকেই ইতিমধ্যে সেখানে বসবাস শুরু করেছেন।

এ প্রসঙ্গে বলেন, “আমি কিন্তু পরিবারসহ আমেরিকায় স্থায়ীভাবে থাকছি না, অন্তত তিন মাস পর পর দেশে আসার ইচ্ছা রয়েছে।”

২০১৭ সালে ‘হালদা’ হলে মুক্তি পেলেও বঙ্গবিডির আয়োজনে ঈদের প্রথম দিন ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপে দেখানো হবে। তিশা ছাড়াও এ ছবিতে আছেন জাহিদ হাসান, মোশাররফ করিম, ফজলুর রহমান বাবু ও রুনা খান।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys