1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ইউরোপীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২

আমাদেরকথা ডেস্ক: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মানস কন্যা,মানবতার নেত্রী, মমতাময়ী মা ,আওয়ামী লীগের সভানেত্রী প্রবাসীবান্ধব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ইউরোপীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে ফ্রান্স আওয়ামী লীগ আজ সাক্ষাৎ করে। এ সময় অত্যন্ত সৌহার্দপূর্ণ ভাবে প্রধানমন্ত্রীর সাথে প্রবাসী আওয়ামী লীগের বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়। একই সাথে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড প্রবাসীদের মাঝে তুলে ধরার বিষয়কে অত্যন্ত গুরুত্ব দিয়ে আগামী নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে ভোট দেওয়ার লক্ষ্যে প্রবাসী বাংলাদেশীদের মধ্যে জনমত গঠন করা নিয়েও আলোচনা হয়।

ফ্রান্স আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন কয়েছ বলেন, সাক্ষাৎকালে আমি ছাড়াও ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম ,সাধারণ সম্পাদক মুজিবুর রহমান ও ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি এম এ কাশেম সহ ইতালি , সুইজারল্যান্ড ও ইউরোপের অন্যান্য আওয়ামী দেশের আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় প্রধানমন্ত্রী ফ্রান্স আওামীলীগের বিষয়ে খোঁজ-খবর নেন । অত্যন্ত দৃঢ়তার সাথেই প্রধানমন্ত্রীকে আমরা আশ্বস্ত করে বলেছি – বিদেশে বসে যারা দেশের , গণতন্ত্রের ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র রচনা করার চেষ্টা করছে ফ্রান্স আওয়ামী লীগের নেতৃত্বে কঠোরভাবে তাদের সেই ষড়যন্ত্র নস্যাৎ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys