1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

প্রদীপসহ ৭ পুলিশ ফের রিমান্ডে

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ২৪ আগস্ট, ২০২০

নিউজ ডেস্ক: মেজর (অব.) সিনহা রাশেদ হত্যা মামলার প্রধান আসামি বরখাস্তকৃত ওসি প্রদীপ, ইন্সপেক্টর লিয়াকত ও এসআই নন্দদুলাল রক্ষিতসহ সাত পুলিশ সদস্যের ফের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার বিকেলে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ তাদের ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। র‍্যাবের তদন্ত কর্মকর্তা তাদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

আসামি পক্ষের আইনজীবী বলেন, আদালতে ওসি প্রদীপ ও লিয়াকতকে রিমান্ডে নির্যাতন করা হয়েছে। তদন্ত কর্মকর্তা বলেন, তাদের নির্যাতনের অভিযোগ মিথ্যা। তাদের রিমান্ডে নেয়ার আগে পরে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা হয়।

এর আগে প্রথম দফায় প্রধান তিন আসামির সাত দিনের রিমান্ড শেষে স্বাস্থ্য পরীক্ষার জন্য নেয়া হয় কক্সবাজার সদর হাসপাতালে। পরে তাদের তোলা হয় আদালতে।

অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ হত্যা মামলায় এখন পর্যন্ত ১৩ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ৭ জনের রিমান্ড শেষে রাখা হয়েছে কারাগারে। এছাড়া এপিবিএনের তিন সদস্যের রিমান্ড চলছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys