বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

প্রথম দিনেই বিকল মেট্রোরেলের টিকিট বিক্রয় মেশিন

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২

নিউজ ডেস্ক: সকাল ৮টায় মেট্রোরেল ছাড়ার কথা থাকলেও আজ বৃহস্পতিবার সকালে সময়মতো তা ছাড়েনি। এরপর সকাল সাড়ে ৮টার পর যাত্রীরা প্রবেশ করে টিকিট কাটা শুরু করলে কারিগরি ত্রুটির কারণে বিকল হয়ে যায় টিকিট বিক্রয় মেশিন (ভেন্ডিং মেশিন)। মেশিনের স্ক্রিনে ভেসে ওঠা নির্দেশনায় টিকিট কাটতে অফিসে যোগাযোগ করতে বলা হয়।

এর মধ্যে একজন যাত্রীকে মেশিনে টাকা প্রবেশ করিয়ে টিকিটের আশায় অপেক্ষা করতে দেখা যায়। ওই যাত্রী বলেন, টিকিটের জন্য টাকা প্রবেশ করালেও ফিরতি টাকা বা টিকিট পাচ্ছি না। বাধ্য হয়ে কাউন্টার থেকে টিকিট নিচ্ছি। এই বিষয়টি ভালো লাগেনি জানিয়ে তিনি বলেন, অনেকক্ষণ অপেক্ষা করে স্টেশনে ঢুকেছি, এখন টিকিট পাচ্ছি না।

মেট্রোরেলে উঠতে অপেক্ষা যাত্রীদের, যথাসময়ে ছাড়েনি রেল
মেট্রোরেলের অতিরিক্ত স্টেশন কন্ট্রোলার সোহেল রানা বলেন, কারিগরি ত্রুটিতে টিকিট ভেন্ডিং মেশিন আপাতত বন্ধ আছে। ভেতরে কাজ চলছে। আশা করছি, দ্রুতই ঠিক হয়ে যাবে। এ সময় ম্যানুয়ালি টিকিট কাটার অনুরোধ করেন তিনি।

এদিকে মেট্রোরেলে উঠতে আগারগাঁও ও উত্তরার দিয়াবাড়ী স্টেশনে সকাল ৮টার আগেই বিশাল লাইন তৈরি হয়েছে। তবে কর্তব্যরত ব্যক্তিরা বলছেন, প্রাথমিকভাবে প্রতিটি ট্রেনে মাত্র ৭৫ জনকে তোলা হবে। তবে যারাই আজকে মেট্রোরেলের স্টেশনে ভিড় করেছেন, তাদের সবাই অফিসগামী যাত্রী নন। কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা ঘুরে দেখার জন্যই মেট্রোরেলে চড়তে এসেছেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys