শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

প্যারিস ছেড়ে পালাচ্ছে মানুষ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ১ নভেম্বর, ২০২০

নিউজ ডেস্ক: ফ্রান্সে করোনা সংক্রমণ প্রায় নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় ফের দেশজুড়ে দ্বিতীয় দফার লকডাউন ঘোষণা করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো।

গতকাল শুক্রবার থেকে জারি হয়েছে ওই লকডাউন। চলবে ১ ডিসেম্বর পর্যন্ত। তার আগেই প্যারিস ছেড়ে পালাচ্ছে মানুষজন। আর তাতেই রাস্তায় তৈরি হয়ে লম্বা জ্যাম। বৃহস্পতিবার কোনো কোনো জায়গায় তার দৈর্ঘ্য গিয়ে দাঁড়িয়েছে ৭০০ কিলোমিটার পর্যন্ত।

সোমবার, প্যারিসের একাধিক জায়গায় ছিল উইকএন্ডের চেহারা। অনেকে বেরিয়ে পড়েছিলেন বাইরে বের হওয়ার অনুমতি জোগাড় করতে। পাশাপাশি মুদি ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকানে ভিড় করেন সাধারণ মানুষজন।

ফরাসি সরকার সাধারণ মানুষের উদ্দেশ্যে নির্দেশিকা জারি করেছে, বাড়ি থেকে বের হওয়া যাবে না। বাড়িতে বাইরের কাউকে আসতে দেওয়া যাবে না। দিনে এক ঘণ্টার মধ্যে বাইরে বের হওয়া যাবে। তবে বাড়ি থেকে ১ কিলোমিটার দূরে যাওয়া যাবে না।

উল্লেখ্য, বর্তমানে ফ্রান্সে দৈনিক গড়ে করোনা আক্রান্ত হচ্ছেন ৫০ হাজার মানুষ। শুধু ফ্রান্সই নয়, ইউরোপের অন্যান্য দেশেও একই হাল। বেলজিয়ামে প্রতি এক লাখ মানুষের মধ্যে দৈনিক করোনা আক্রান্ত হচ্ছে ১৫০ জন। গত লকডাউনে এই সংখ্যা ছিল ৬২।

সূত্র : জিনিউজ

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys