1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

প্যারিসে প্রথমবারের মতো বাউল উৎসব হতে যাচ্ছে

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ২১ ডিসেম্বর, ২০১৯

নিউজ ডেস্ক: নতুন বছরের প্রথম সপ্তাহে (৫ জানুয়ারি) ফ্রান্সের রাজধানী প্যারিসে বাউল উৎসব অনুষ্ঠিত হবে। শিল্প ও সাহিত্যের নগরী প্যারিসে প্রথমবারের মতো বাউল উৎসবকে ঘিরে এখন প্রবাসী বাংলাদেশিদের মাঝে বিরাজ করছে আনন্দের ঢেউ। বাংলাদেশের কিংবদন্তি বাউল শিল্পী শাহ আব্দুল করিম স্মরণে শেকড়ের সন্ধানের আয়োজনে এই বাউল উৎসব অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষ্যে গত বুধবার প্যারিসের বাংলাদেশী অধ্যুষিত গাররদু নরদের স্থানীয় একটি রেস্টুরেন্টে কমিউনিটি নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মী ছাড়াও বাংলাদেশী কমিউনিটির সাংস্কৃতিক শিল্পীরাও উপস্থিত ছিলেন ।

সভায় শেকড়ের সন্ধানের প্রতিষ্ঠাতা সাংবাদিক জামিল আহমেদ সাহেদ বলেন, এই প্রথমবারের মতো প্যারিসে বাউল উৎসবের আয়োজন করতে যাচ্ছি আশা করছি আপনাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও সহযোগিতা এই অনুষ্ঠানকে সফল ভাবে সম্পন্ন করতে সহায়তা করবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইয়ুথ ক্লাবের সভাপতি শরীফ আল মমিন সাধারণ সম্পাদক টি এম রেজা ,ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের সাধারণ সম্পাদক সুব্রত ভট্টাচার্য শুভ,
স্বরলিপি সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি এমদাদুল হক স্বপন,
মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির সভাপতি রিপন হাওলাদার, প্রতিষ্ঠাতা সোনার বাংলার রেদোয়ান আহমেদ জুয়েল, ফ্রান্স আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক রিপন দেবনাথ,কুমিল্লা সমিতির আহ্বায়ক কামাল মিয়া,ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফুর রহমান বাবু,নগর আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক শাহ আলম মায়া,ফ্রান্স-বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মালেক হিমু,এছাড়াও উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব এইচ এম মিহির,কাজল মোহাম্মদ,আজাদ মিয়া,দবির মোহাম্মদ,নৃত্যশিল্পী ইলিয়াস খান,কণ্ঠশিল্পী মিষ্টি বিশ্বাস,নৃত্যশিল্পী মিষ্টি গোমেজ,সুচিস্মিতা পূজা,পারবেজ রানা,বৃষ্টি গোমেজ।
কমিউনিটি নেতৃবৃন্দরা বলেন, আয়োজক শেকড়ের সন্ধান কে আমরা ধন্যবাদ জানাই মরমী শিল্পী শাহ আব্দুল করিম স্মরণে এমন অনুষ্ঠান আয়োজনের জন্য। অনুষ্ঠান সফল করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন তারা।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys