মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

প্যারিসে টেক্সওয়ার্ল্ড প্রদর্শনীতে যাচ্ছে ২২ প্রতিষ্ঠান

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২০

নিউজ ডেস্ক: ফ্রান্সের রাজধানী প্যারিসে ১০-১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিংয়ে অংশ নিচ্ছে বাংলাদেশ। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ব্যানারে বাংলাদেশ থেকে ২২ জন তৈরি পোশাক, ফ্যাব্রিক এবং চামড়াজাত পণ্য প্রস্তুতকারক চার দিনের প্রদর্শনীতে অংশ নেবে।

মেসে ফ্রাঙ্কফুটের আয়োজনে এই প্রদর্শনীতে গত প্রদর্শনীতে বিশ্বের ১১০টি দেশ থেকে এক হাজার ১২৩ জন প্রদর্শক এবং ১৩ হাজার ২৯২ জন বাণিজ্য দর্শক অংশ নেয়। এর একটি বড় অংশই আসে যুক্তরাজ্য, ফ্রান্স, তুরস্ক, স্পেন, ইটালি এবং জার্মানিসহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে। এছাড়া প্রধান উৎপাদন এবং প্রস্তুতকারী দেশগুলো, যেমন বাংলাদেশ, চীন, কম্বোডিয়া, কোরিয়া, ভারত, ইন্দোনেশিয়া, তাইওয়ান, থাইল্যান্ড, তুরস্ক এবং পাকিস্তান তাদের পণ্যের বিশাল পসরা নিয়ে আসবে এই প্রদর্শনীতে।

এদিকে লেদার ওয়ার্ল্ড প্যারিস অনুষ্ঠিত হবে টেক্সওয়ার্ল্ড এবং অ্যাপারেল সোর্সিং প্রদর্শনীর সাথেই। এতে বাংলাদেশ থেকে সরাসরি অংশ নেওয়া প্রতিষ্ঠানও যেমন থাকবে তেমনি ইপিবির আওতাধীনে থাকবে একটি জাতীয় প্যাভিলিয়নও। আগামী টেক্সওয়ার্ল্ড অনুষ্ঠিত হবে ১৪-১৭ সেপ্টেম্বর।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys