বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’

পেপলে ভুয়া অ্যাকাউন্টে ডলার হাতিয়ে নিতেন তাঁরা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২

নিউজ ডেস্ক: বিদেশিদের আইডেনটিটি চুরি করে বাংলাদেশে নিষিদ্ধ ই–কমার্স প্রতিষ্ঠান পেপলে ভুয়া অ্যাকাউন্ট খুলে ডলার হাতিয়ে নিত একটি চক্র। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) বলেছে, তারা ওই চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে।

আজ মঙ্গলবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ডিবি বলেছে, গ্রেপ্তার দুজনের নাম ফয়সাল শেখ এবং রাজ মোহাম্মদ শেখ। গতকাল সোমবার ঢাকার হাতিরঝিল থানাধীন মহানগর প্রজেক্ট এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

তাঁদের কাছ থেকে ৯২ লাখ টাকা, ৫৯টি মুঠোফোন, একটি পকেট রাউটার ও দুটি ল্যাপটপ উদ্ধার করার কথা জানিয়েছে ডিবি।

ডিবির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, পেপল বাংলাদেশে নিষিদ্ধ। গ্রেপ্তার দুজন বিদেশিদের ‘আইডেনটিটি’ চুরি করে অ্যাকাউন্ট খুলে অবৈধভাবে ডলার উপার্জন করে অনলাইনে বিক্রি করছিল। ফ্রিল্যান্সারদের অর্থ আনার জন্য তারা এসব অ্যাকাউন্ট খোলে। তবে অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ তাদের হাতেই থাকে। অ্যাকাউন্টে আসা ডলার তারা কম দামে জুয়াড়িদের কাছে বিক্রি করছিল।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys