বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’

পূর্ব ইউক্রেনে ব্যাপক গোলাবর্ষণ রাশিয়ার, নিহত ৭

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২

নিউজ ডেস্ক: পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের আভদিভকা শহরে তীব্র গোলাবর্ষণ চালিয়েছে রুশ বাহিনী। এতে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন অন্তত আটজন।

বুধবার ইউক্রেনের সামরিক প্রশাসনের দোনেৎস্ক অঞ্চলের প্রধান পাভলো কিরিলেঙ্কো এ তথ্য জানিয়েছেন।

টেলিগ্রামবার্তায় কিরিলেঙ্কো বলেন, রুশ বাহিনী বুধবার বাজারের একেবারে কেন্দ্রস্থলে হামলা চালিয়েছে; এ সময় সেখানে অনেক মানুষ ছিলেন। সামরিক বিবেচনায় এ গোলাবর্ষণ কোনোভাবেই যুক্তিযুক্ত নয়। আমাদের যত বেশিসংখ্যক মানুষকে হত্যা করা যায়, এমন চিন্তা থেকেই এ হামলা চালানো সম্ভব।

পুরো দোনেৎস্ক অঞ্চলের লোকজনকে নিরাপদে সরিয়ে নেওয়া প্রয়োজন বলে জানিয়েছেন পাভলো কিরিলেঙ্কো। যদিও অঞ্চলটির সিংহভাগ বর্তমানে রাশিয়ার সামরিক বাহিনীর দখলে।

এ ছাড়া অপর এক ঘটনায় নিপ্রোপাত্রোভস্ক অঞ্চলের নিকোপোল এলাকায় গোলাবর্ষণে ছয় বছর বয়সি মেয়েশিশুসহ তিনজন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্টের একজন মুখপাত্র।

সূত্র: সিএনএন, বিবিসি

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys