বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

পুলিশ-মিলিটারি দিয়ে সবসময় নির্বাচন সুষ্ঠু করা যায় না: সিইসি

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২

নিউজ ডেস্ক: কেন্দ্রে কেন্দ্রে দলগুলো প্রার্থী এজেন্ট দিয়ে ভারসাম্য তৈরি না করলে পুলিশ-মিলিটারি দিয়ে সবসময় নির্বাচনকে সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ।

nagad-300-250
বৃহস্পতিবার নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

হাবিবুল আউয়াল বলেন, পুলিশ দিয়ে কিন্তু ব্যালেন্স তৈরি হবে না। ব্যালেন্সটা তৈরি হবে রাজনৈতিক দলের মধ্যে যে প্রতিদ্বন্দ্বিতা হবে, তাদের ইলেকশন এজেন্ট, তাদের প্রার্থী, তাদেরই প্রতিটি কেন্দ্রে ব্যালেন্স তৈরি করতে হবে।

১৮-২২ নভেম্বর নেপালের ‘ইলেকশন অব হাউস অব রিপ্রেজেন্টেটিভ ও প্রভিনশনাল অ্যাসেম্বলি’ পরিদর্শন শেষে দেশে ফেরার পর বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হন সিইসি।

হাবিবুল আউয়াল চান, রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা হোক। সংলাপ চলুক। একই সঙ্গে তিনি সুষ্ঠু নির্বাচনের জন্য সরকার, রাজনৈতিক দলসহ সবার সহযোগিতা চান।

সিইসি আউয়াল বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ একেবারেই হচ্ছে না বলে তারা দেখছেন। তবে এ সংলাপ হওয়া প্রয়োজন বলে তারা মনে করেন। তারা রাজনৈতিক বিষয়ে জড়িত হতে চান না। কিন্তু রাজনীতিবিদদের কাছ থেকে প্রয়োজনীয় সহায়তা প্রত্যাশা করেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys