শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

পা কেটে হাসপাতালে মাশরাফি, দিতে হলো ২৭টি সেলাই

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ৯ মে, ২০২২

নিউজ ডেস্ক: পা কেটে যাওয়ার পর দ্রুততার সঙ্গে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয় মাশরাফিকে। জরুরী বিভাগে তার পায়ে সেলাই দেওয়া হয়। এই মুহূর্তে তাকে জরুরী বিভাগে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ঈদ পরবর্তী সময়ে মিরপুরে নিজের বাসায় পরিবারের সঙ্গে সময় কাটছিল মাশরাফি বিন মুর্তজার। এর মাঝেই ঘটে গেল অঘটন। বাজেভাবে পা কেটে যাওয়ায় হাসপাতালে যেতে হলো বাংলাদেশের ওয়ানডের সফলতম অধিনায়ককে। তার বাঁ পায়ে ২৭টি সেলাই দিতে হয়েছে।

বিষয়টি মাশরাফির ছোট ভাই মোরসালিন বিন মুর্তজা নিশ্চিত করেছেন। শনিবার বিকালের দিকে শোকেসের কাঁচ ভেঙে পড়ে মাশরাফির পায়ের ওপর। এতে তার বাঁ পায়ের গোড়ালির দিকে অনেকটা কেটে যায়।

মোরসালিন বলেন, ‘ভাইয়া বাসাতেই ছিলেন। অসাবধানতাবসত শোকেসের সঙ্গে ধাক্কা লাগলে কাঁচ ভেঙে পড়ে, ভাইয়ার বাঁ পায়ের পেছনে দিকে পড়ে ভেঙে যাওয়া কাঁচ। এতে অনেক খানি কেটে গেছে। ২৭টি সেলাই লেগেছে। ভাইয়ার জন্য সবাই দোয়া করবেন।’

পা কেটে যাওয়ার পর দ্রুততার সঙ্গে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয় মাশরাফিকে। জরুরী বিভাগে তার পায়ে সেলাই দেওয়া হয়। এই মুহূর্তে তাকে জরুরী বিভাগে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

অনেকগুলো সেলাই দিতে হলেও মাশরাফি হতাপাতালে ভর্তি থাকবেন না বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠ বন্ধু বাবলু। তিনি বলেন, ‘ওর পায়ে সেলাই দিতে হয়েছে ২৭টি। আপাতত ডাক্তাররা পর্যবেক্ষণে রেখেছেন ওকে। পর্যবেক্ষণ শেষ হলে ওকে বাসায় নিয়ে যাব।’

 

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys