1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

পশুর সঙ্গে বিকৃত যৌনাচার, দেখে ফেলায় বন্ধুর স্ত্রীকে খুন

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ২৪ জুলাই, ২০২২

নিউজ ডেস্ক: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরায় এক গৃহবধূকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে।

রোববার (২৪ জুলাই) ভোররাত ৩টার দিকে গাবুরা ইউনিয়নের ৯নং সোরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ তাসকিরা বেগম (৩০) সোরা গ্রামের ইসমাইল গাজীর স্ত্রী।

গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল আলম জানান, দুই মেয়েকে নিয়ে রাতে ঘরে ঘুমিয়ে ছিলেন তাসকিরা বেগম। ভোররাতে তাকে কৌশলে ডেকে নিয়ে বাড়ির পাশে পুকুরপাড়ে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। গৃহবধূর স্বামী ইসমাইল গাজী রাতে বাড়িতে ছিলেন না।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) হাওলাদার সানোয়ার হুসাইন মাছুম বলেন, গৃহবধূর স্বামী ইসমাইল গাজী বাজার করার জন্য টাকা জোগাড় করতে আশাশুনি উপজেলার প্রতাপনগর গ্রামে আত্মীয়ের বাড়িতে ছিলেন। ইসমাইল গাজীর বন্ধু একই গ্রামের সাহেব আলী। পারিবারিকভাবে তাদের সম্পর্ক ছিল।

কিছু দিন আগে সাহেব আলী পশুর সঙ্গে বিকৃত যৌনাচার করে। সেটি দেখে ফেলেন গৃহবধূ তাসকিরা। মূলত সেটি দেখে ফেলার কারণে ভোর রাত আনুমানিক ৩টার দিকে ডেকে নিয়ে বাড়ির পাশে পুকুর পাড়ে কুপিয়ে হত্যা করে সাহেব আলী। মরদেহ উদ্ধার করা হয়েছে। হত্যাকারী সাহেব আলীকে আটকের জন্য অভিযান চালানো হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys