1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

পর্তুগালের সিটি নির্বাচনে গুরুত্বপূর্ণ পদে প্রার্থী হয়েছেন দুই বাংলাদেশি

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ২৫ আগস্ট, ২০২১

নিউজ ডেস্ক: পর্তুগালে আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে রাজধানীর লিসবনে রানা তাসলিম উদ্দিন এবং দ্বিতীয় বৃহত্তম শহর বন্দরনগরী পোর্তোতে শাহ আলম কাজল নামে দুই বাংলাদেশি ক্ষমতাসীন সোস্যালিস্ট পার্টির পক্ষে গুরুত্বপূর্ণ পদে প্রার্থী হয়েছেন।

পর্তুগালের রাজধানী লিসবনে রোববার ২২ আগস্ট বিকাল ৬টায় তারা রাজধানীর লিসবনের মিউনিসিপ্যালিটির আসন্ন সিটি নির্বাচনে অ্যাসেমব্লির সদস্য পদে সোশ্যালিস্ট পার্টির পক্ষ থেকে স্থানীয় বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি এবং সাংবাদিকদের উদ্দেশে প্রার্থিতা ঘোষণা করেন।

এ সময় তারা সবার সহযোগিতা কামনা করেন এবং কমিউনিটির সবাইকে পর্তুগিজ মূলধারার রাজনৈতিক এবং সামাজিক সংগঠনগুলোতে যুক্ত হওয়ার আহ্বান জানান। উক্ত অনুষ্ঠানে উপস্থিত কমিউনিটির ব্যক্তিরা রানা তসলিম উদ্দিনকে অভিবাদন জানান এবং তার এ গুরুত্বপূর্ণ অর্জনের বিষয়ে ভূয়সী প্রশংসা করেন।

অপরদিকে পর্তুগালের বন্দরনগরী দ্বিতীয় বৃহত্তম শহর পোর্তোতে বসবাসকারী বাংলাদেশ কমিউনিটি পোর্তোর সভাপতি ও ক্ষমতাসীন সোস্যালিস্ট পার্টির মহানগরের সদস্য শাহ আলম কাজল আসন্ন পোর্তো সিটির নির্বাচনে পোর্তো শহরের বাংলাদেশি অধ্যুষিত ফ্রেগজিয়া বনফিমের অ্যাসেম্বলি সদস্য বা কাউন্সিলর হিসেবে ৩নং পদে সোস্যালিস্ট পার্টির পক্ষে নির্বাচনে প্রার্থী হয়েছেন।

শাহ আলম কাজল এক লিখিত বার্তায় জানান, আমরা এই ক্ষুদ্র প্রয়াসের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে একটি দৃষ্টান্ত স্থাপন করতে চাচ্ছি; যাতে এই পথ অনুসরণ করে বিশ্বের দরবারে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে পারি। তাছাড়া তিনি সেদেশের বাংলাদেশ কমিউনিটির সব ভোটারদের ২৫ সেপ্টেম্বর ২০২১ নির্বাচনে ভোট প্রদান করে তার বিজয়ের মাধ্যমে বাংলাদেশকে তুলে ধরার প্রতি আহ্বান জানান।

এই দুই প্রার্থী যদি নির্বাচিত হন তাহলে পর্তুগালের ইতিহাসে দুই শহরে দুজন বাংলাদেশি ইতিহাসের পাতায় নাম লেখাবেন। এ প্রসঙ্গে রানা তসলিম উদ্দিন বলেন, লিসবন মিউনিসিপ্যালিটির যে পদবিতে তিনি প্রার্থী হয়েছেন যা ইতোপূর্বে কোনো বাংলাদেশি প্রার্থী হননি। তার বিজয় পর্তুগালে বাংলাদেশিদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে।

তারা মনে করেন, পর্তুগালের জাতীয় রাজনীতিতে তাদের অংশগ্রহণে এখানকার বসবাসরত প্রবাসীদের তথা বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys