শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’

পরীর প্রশংসায় শাশুড়ি

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২

নিউজ ডেস্ক: ঢাকাই সিমেনার আলোচিত তারকা দম্পতি শরিফুল ইসলাম রাজ ও পরীমনি। গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’ সিনেমার মধ্যদিয়ে এক হয়েছেন তারা।

গতকাল বুধবার সন্ধ্যায় রাজধানীর সিনেমাটির জমকালো প্রিমিয়ারে বর-কনের সাজে হাজির হয়েছিলেন এই দম্পতি। সঙ্গে ছিলেন রাজের মা জাহানারা বেগম এবং পরীর নানা। প্রিমিয়ার শেষে রাজের মা পরীমনির প্রশংসায় পঞ্চমুখ।

রাজের মা ও পরীমনির শাশুড়ি জাহানারা বেগম বলেন, ‘আমার পুত্রবধূ (পরীমনি) আমাকে নিজের হাতে রান্না করে খাওয়ায়, আমাকে আম্মু বলে ডাকে, আমার অনেক খেয়ালও রাখে।’

পরীমনির হাতের গরুর মাংস ও চিংড়ি তার অনেক প্রিয় বলেও জানান তিনি।

পরীমনি ও রাজের একসঙ্গে অভিনয় করা প্রথম সিনেমা ‘গুনিন’। যার আগামীকাল শুক্রবার দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys