রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’

পরিমণি গ্রেফতার গাঁজাসহ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ৭ জুন, ২০২২

নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের ফতুল্লায় গাজাঁসহ শাহিদা ওরফে পরিমণি নামে ৪৫ বছর বয়সী এক গৃহবধূকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে ফতুল্লার ধর্মগঞ্জ চতলার মাঠ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার পরিমণি ফতুল্লা থানার ধর্মগঞ্জ মাওলা বাজারের সাইফুল মিয়ার বাড়ির ভাড়াটিয়া আব্দুল বারেকের স্ত্রী।

ফতুল্লা মডেল থানার এসআই হুমায়ুন কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত ১০টার দিকে ফতুল্লার ধর্মগঞ্জ চতলার মাঠ এলাকায় অভিযান চালিয়ে পরিমণিকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৯৫ পুরিয়া গাঁজা ও গাঁজা বিক্রির দুই হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক আইনে ফতুল্লা মডেল থানায় মামলা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys