বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’

পদ্মা সেতু পার হয়ে যা বললেন প্রথম লেডি বাইকার রুবা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ২৬ জুন, ২০২২

নিউজ ডেস্ক: যানবাহন চলাচলের জন্য পদ্মা সেতুর দ্বার খুলে দেওয়ার পর থেকেই যেন সেতু পাড়ি দেওয়ার উৎসবে মেতেছে সবাই। প্রথম নারী মোটরসাইকেল চালক হিসেবে পদ্মা সেতু পাড়ি দিয়েছেন রুবায়াত রুবা নামের এক নারী। তিনি রাজধানী মিরপুরের শেওড়া পাড়া থেকে মোটরসাইকেল চালিয়ে এসে আজ রোববার সকালে সেতুতে ওঠেন।

পদ্মা সেতু পারি দিয়ে নিজের উচ্ছ্বাসের কথা জানিয়েছেন পেশায় ইউটিউবার রুবায়াত রুবা। তিনি বলেন, ‘এ অনুভূতি প্রকাশ করার মতো না। সকালে মিরপুরের শেওড়া পাড়া থেকে বাইক চালিয়ে এসেছি। অনেক আনন্দ লাগছে। যদিও আমার বাড়ি ঢাকায়, কিন্তু এই সেতু নদীর ওইপারের মানুষের জন্য বড় পাওয়া।‘

সঠিক ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে রুবায়াত রুবা বলেন, ‘সেতুতে নিয়ম অনুয়ায়ী গাড়ি চালানো উচিত। লিখে দিয়েছে ৮০ কিলোমিটার। আমি আইন মান্য করে বাইক চালিয়ে এসেছি। সবার কাছে একই অনুরোধ রইল।’

স্বপ্নের সেতু দিয়ে নদী পারাপার হওয়ার আনন্দে বাঁধভাঙা উচ্ছ্বাস দেখা দিয়েছে মুন্সীগঞ্জের মাওয়া টোল প্লাজায়। মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি, ট্রাক, প্রাইভেটকার, পিকআপসহ পদ্মা সেতু দেখতে আশা হাজার হাজার মানুষ টোল দিয়ে সেতুতে উঠছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys