1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

‘পদ্মা সেতুর উদ্বোধনের তারিখ নির্ধারণ করবেন শেখ হাসিনা’

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ১৭ মে, ২০২২

নিউজ ডেস্ক: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতু নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে, প্রধানমন্ত্রীসহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অপপ্রচার করা হয়েছে। সব ষড়যন্ত্র মোকাবিলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পদ্মা সেতু আজ দৃশ্যমান।

তিনি মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে এক অনুষ্ঠানে এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, পদ্মা সেতুর উদ্বোধনের তারিখ নির্ধারণ করবেন শেখ হাসিনা। জনগণকে অধৈর্য না হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, আজ সারা দেশের সর্বস্তরের মানুষ চায় পদ্মা সেতুর নাম শেখ হাসিনার নামে নামকরণ করা হোক, আমিও সেই দাবি জাতীয় সংসদে করেছি।

ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতুর নাম যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নামকরণ করা না হয়, তা হলে শেখ হাসিনাকে অসম্মান করা হবে।

দেশের মানুষ পদ্মা সেতুর নাম শেখ হাসিনার নামে রাখতে চায় উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এ বিষয়ে নেত্রীকে আবারও অনুরোধ জানানো হবে। তবে শেখ হাসিনা ও শেখ রেহানা তা চান না।

তিনি বলেন, সামনের দিনগুলোতে সব প্রতিবন্ধকতা পেছনে ফেলে শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যেতে হবে। দেশের মানুষ তার সঙ্গে আছে, থাকবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, গত ৪৭ বছরে বাংলাদেশের সবচেয়ে দক্ষ প্রশাসক, সফল কূটনীতিক ও সৎ এবং জনপ্রিয় নেতার নাম শেখ হাসিনা।

আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরীর সভাপতিত্বে আলোচনাসভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, ড. আব্দুর রাজ্জাক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, জাহাঙ্গীর কবির নানক, শাহাজান খান, আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় নেতারা।

আলোচনাসভা সঞ্চালনা করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ ও উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys