বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

পদ্মা সেতুতে টিকটককারীদের খোঁজা হচ্ছে : পুলিশ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ২৭ জুন, ২০২২

নিউজ ডেস্ক: আইন অমান্য করে যারা পদ্মা সেতুতে দাঁড়িয়ে টিকটক ভিডিও তৈরি করেছেন, তাদেরকে খোঁজা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

রোববার (২৬ জুন) আরটিভি নিউজকে এ তথ্য জানান পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির মুন্সীগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার (এএসপি) আজিজুল হক।

তিনি বলেন, পদ্মা সেতুতে যারাই আইনের ভঙ্গ করে টকটক ভিডিও করেছে তাদেরকে আইনের আওতায় আনতে চেষ্টা করছি। ইতোমধ্যে একজনকে আটক করা হয়েছে। বাকিদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে। আমাদের পুলিশ বাহিনী বিষয়টি নিয়ে কাজ করছে।

প্রসঙ্গত, শনিবার (২৫ জুন) পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন রোববার ভোর ৬টা থেকে সব ধরনের যান চলাচলের জন্য পদ্মা সেতু খুলে দেওয়া হয়।

কিন্তু শনিবার পদ্মা সেতুর উদ্বোধনের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর বিপুলসংখ্যক মানুষ উঠে পড়েন মূল সেতুতে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরে তাদের সরিয়ে দেন। যান চলাচলের জন্য খুলে দেওয়ার দিনই বিভিন্ন সময়ে সেতুতে বিশৃঙ্খলা দেখা গেছে।

ইতোমধ্যে পদ্মা সেতুর রেলিংয়ের নাট-বল্টু খোলায় বায়েজিদ নামে একজনকে আটক করেছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys