1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

পঞ্চগড়ে নৌকা ডুবে শিশুসহ ২৪ জনের মৃত্যু

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২

নিউজ ডেস্ক: পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের আউলিয়ার ঘাট এলাকায় করতোয়া নদীতে নৌকাডুবিতে শিশুসহ ২৪ জন মারা গেছেন বলে খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন অর্ধশত। রবিবার দুপুরে এ ঘটনা ঘটে।

বেশির ভাগই শিশু ও নারী লাশ উদ্ধার করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নদীর অপর পাড়ে মহালয়া উপলক্ষে প্রতিবছরের মতো বরদ্বেশ^রী মন্দিরে এক বিশাল ধর্মসভার আয়োজন করা হয়।

মূলত এই ধর্মসভায় যোগ দিতে নৌকাযোগে অপর পাড়ে যাচ্ছিলেন লোকজন। আজ দুপুরের দিকে নদীর মাঝপথে অতিরিক্ত যাত্রীর কারণে নৌকাটি ডুবে যায়। অনেকে সাঁতারে তীরে আসতে পারলেও সাঁতার না জানা বিশেষ করে নারী ও শিশুরা পানিতে ডুবে মারা যায়।

প্রত্যক্ষদর্শী নজরুল ইসলাম জানান, তিনি করতোয়ার পাড়ে শিশু ও নারীসহ ২৪ জনের লাশ দেখেছেন।

খবর পেয়ে জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম, পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা ঘটনাস্থলে ছুটে যান।

জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম তাৎক্ষণিকভাবে নিহতের সংখ্যা নারী ও শিশু মিলে ২৪ জন নিশ্চিত করে বলেন, ফায়ার সার্ভিসের অভিযান শেষ হলে প্রকৃত মৃত্যুর সংখ্যা জানানো যাবে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys