1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

নীতা আম্বানির ১ লিটার পানির দাম ৬৫ লক্ষ টাকা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ১৬ এপ্রিল, ২০২২

নিউজ ডেস্ক: রিলায়্যান্সের মালিক মুকেশ আম্বানীর স্ত্রী নীতা আম্বানী যে পানি পান করেন, তার দাম শুনলে হতবাকই হবেন।

দাবি করা হয়, নীতা নাকি বিশ্বের সবচেয়ে দামি পানি পান করেন। ৭৫০ মিলিলিটার পানির বোতলের দাম প্রায় ৬০ হাজার ডলার। যা বাংলাদেশি টাকায় ৫২ লক্ষ টাকা। তা হলে এবার হিসেব করে দেখেন, নীতার এক ঢোক পানির দাম কত পড়ে!

দাম না হয় জানলেন। দাম জানার পর আপনি বলতে পারেন এই পানি কি স্বর্ণ দিয়ে তৈরি? তাহলে জেনে নিন এই পানির কেন এত দাম। স্বাস্থ্যকে তরতাজা রাখতে যে পানি নীতা পান করেন তার নাম ‘অ্যাকোয়া ডি ক্রিস্টালো ট্রিবিউটো আ মদিগ্লিয়ানি’। এটি বিশ্বের সবচেয়ে দামি পানির মধ্যে একটি। বোতলজাত ওই পানি আসে ফ্রান্স এবং ফিজি থেকে। দাবি করা হয়, এই পানি স্বর্ণভস্ম মিশ্রিত। ৫ গ্রাম স্বর্ণভস্ম থাকে এতে। যা মানবদেহের জন্য খুবই স্বাস্থ্যকর। সে জন্যই এই পানির দাম লক্ষ লক্ষ টাকা।

আরও কারণ আছে। শুধু পানি নয়, বোতলের জন্যও এই পানীয় জলের দাম এত বেশি। ২০১০ সালে ‘অ্যাকোয়া ডি ক্রিস্টালো ট্রিবিউটো আ মদিগ্লিয়ানি’ গিনেস বুকে বিশ্বের সবচেয়ে দামি পানির বোতল হিসেবে খ্যাতি পেয়েছিল। বোতলের নকশা তৈরি করেছিলেন ফার্নান্দো আলতামিরানো। চামড়ার খাপে থাকে ২৪ ক্যারেট সোনা দিয়ে তৈরি এই বোতল। এই ব্র্যান্ডের সবচেয়ে সস্তা বোতলের দাম ২৫ হাজার টাকা।

সূত্র: আনন্দবাজার পত্রিকা।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys