1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

নির্যাতন করার দায়ে মামলা করবেন সাংবাদিক রোজিনার স্বামী

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ১৮ মে, ২০২১

নিউজ ডেস্ক: সাংবাদিক রোজিনাকে নির্যাতন করার দায়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জেবুন নেছা বেগম, সহকারী সচিব জাকিয়া পারভীন, পুলিশ সদস্য মিজানসহ নির্যাতনে জড়িতদের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করবেন তার স্বামী মনিরুল ইসলাম মিঠু।

প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনাকে ‘গুরুত্বপূর্ণ সরকারি নথি চুরির চেষ্টা এবং মোবাইলে ছবি তোলার’ অভিযোগে গ্রেফতার দেখানোর পর সোমবার গভীর রাতে শাহবাগ থানায় এ কথা বলেন তার স্বামী।

সচিবালয়ে রোজিনাকে ‘হেনস্তা করার’ ঘটনা বর্ণনা করে মিঠু বলেন, ‌‘আমরা আইনি পদক্ষেপ নেব… আমরা কাউন্টার মামলা করবো।’

আজ মঙ্গলবার (১৮ মে) তাকে সকাল ৮টার দিকে আদালতে নেওয়া হয়।

রোজিনা ইসলামের স্বামী মনিরুল ইসলাম জানিয়েছেন, সকাল ৮টার দিকে রোজিনাকে আদালতে হাজির করা হয়। তাকে আদালতের হাজতখানায় রাখা হয়েছে।

সোমবার (১৭ মে) রাতে রোজিনা ইসলামের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অভিযোগের ভিত্তিতে স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব ডা. মো. শিব্বির আহমেদ উসমানী এ মামলা দায়ের করেন।

এর আগে সোমবার পেশাগত দায়িত্ব পালনের জন্য সাংবাদিক রোজিনা ইসলাম স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান। সেখানে ৫ ঘণ্টার বেশি সময় তাকে আটকে রেখে হেনস্তা করা হয়। একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys