1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

নিজের প্রাসাদেই ফ্রান্স প্রেসিডেন্টের উষ্ণ অভ্যর্থনা প্রধানমন্ত্রীকে

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ১০ নভেম্বর, ২০২১

নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফ্রান্সে নিজের প্রাসাদ এলিজিতে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। গতকাল মঙ্গলবার স্থানীয় সময় দুপুরে প্যারিস সফরের প্রথম দিনে ফ্রান্সের প্রেসিডেন্টের সরকারি বাসভবন এলিজি প্রাসাদে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রেসিডেনশিয়াল গার্ডরা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেন। এর পর ম্যাক্রন ও শেখ হাসিনা ছবি তোলেন। পরে দুই নেতা একসঙ্গে মধ্যাহ্নভোজ ও বৈঠক করেন।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি, পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার মোহাম্মদ তালহা। স্থানীয় সময় সন্ধ্যায় ফরাসি প্রধানমন্ত্রী জ্যঁ কাসতেক্সের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠকে বসার কথা ছিল।

স্কটল্যান্ডের গ্লাসগো এবং লন্ডন সফর শেষে গতকাল সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে প্যারিসে পৌঁছান শেখ হাসিনা। বিমানবন্দরে নামলে ফরাসি বাহিনীর ২১ সদস্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্ট্যাটিক গার্ড অব অনার দেন।

প্যারিস সফরকালে প্রধানমন্ত্রী প্যারিস পিস ফোরামে অংশ নেবেন। ইউনেস্কো সদর দপ্তরে সৃজনশীল অর্থনীতির জন্য ‘ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ পুরস্কার বিতরণসহ বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন তিনি। আগামী ১৩ নভেম্বর প্যারিস থেকে রওনা হয়ে পর দিন সকালে প্রধানমন্ত্রীর দেশে পৌঁছানোর কথা রয়েছে। খবর বিডি নিউজের।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys