1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

নারী ভোটারদের দলে আনতে চান ট্রাম্প

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ১৪ অক্টোবর, ২০২০

নিউজ ডেস্ক: নির্বাচন কাছে আসায় নির্দিষ্ট গ্রুপকে লক্ষ্য করে ভোট চাওয়া শুরু করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেটিক প্রতিদ্বন্দ্বী জো বাইডেন।

ট্রাম্প নারী ভোটারদের দলে ভেড়ানোর চেষ্টা করছেন। অন্যদিকে বয়স্কদের ভোট নিজের ঝুড়িতে পুরতে চান বাইডেন।

প্রচারণায় নিজের পক্ষে নারীদের সমর্থন চেয়ে ট্রাম্প বলেছেন, ‘আপনারা কি দয়া করে আমাকে পছন্দ করবেন। আমাকে ফেভার করবেন?’ খবর এএফপি, ইউএসএ টুডের।

মঙ্গলবার ব্যাটল গ্রাউন্ড রাজ্য পেনসিলভানিয়ার জনসটাউন শহরতলিতে প্রচারণায় গিয়ে ট্রাম্প বলেন, ‘আমি আপনাদের সমস্যাসঙ্কুল এলাকাকে রক্ষা করেছি। তাই নয় কি?’

এ সময় নিজের বক্তব্য ট্রাম্প শুরু করেন প্রতিপক্ষ জো বাইডেনের সমালোচনার মধ্য দিয়ে। বাইডেন এই রাজ্যটিকে শট মেলেছেন এবং জরাজীর্ণ করে ফেলেছেন।

নিজে চীনের সঙ্গে ব্যবসা নিয়ে ঝামেলা তৈরি করে পেনসিলভানিয়ায় বেকারত্ব তৈরি করলেও একই দোষ বাইডেনের ঘাড়ে চাপিয়ে দিয়েছেন তিনি।

আধা ঘণ্টার বক্তব্যে সুপ্রিমকোর্টে বিচারক নিয়োগের ক্ষেত্রে নিজের প্রস্তাবিত অ্যামি কোনি ব্যারেটের প্রশংসায় অনেক কথা বলেন ট্রাম্প।

সিনেট শুনানিতে ব্যারেট তেমন কিছু না বললেও ট্রাম্প বলেন, ‘অ্যামি ভালো প্রভাব ফেলেছেন। তিনি মহান এক বিচারক হবেন।’

এমন একটা সময় পেনসিলভানিয়ায় প্রচারণায় গেছেন ট্রাম্প, যখন সেখানে জনমত জরিপে ট্রাম্প থেকে অন্তত ৭ পয়েন্টে এগিয়ে আছেন বাইডেন।

২০১৬ সালে সামান্য ব্যবধান জয়লাভ করেছিলেন ট্রাম্প। ১৯৮৮ সালে জর্জ বুশ সিনিয়রের পর গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যটিতে একমাত্র রিপাবলিকান হিসেবে ট্রাম্প জয়ী হন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys