মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

নারীকে তুলে নিয়ে চলন্ত গাড়িতে ধর্ষণ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩

নিউজ ডেস্ক: ভারতের বেঙ্গালুরুর এক পার্ক থেকে নারীকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। ওই নারীকে তুলে নেওয়ার পর চলন্ত গাড়িতে চার ব্যক্তি ধর্ষণ করেছে বলে অভিযোগ। আজ শুক্রবার দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়েছে, ইতোমধ্যে অভিযুক্ত চার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং এ নিয়ে তদন্ত চলছে।

পুলিশ জানিয়েছে, গত ২৫ মার্চ এ ঘটনা ঘটেছে। ভুক্তভোগী ওই নারী তার এক বন্ধুর সঙ্গে করামঙ্গলায় ন্যাশনাল গেমস ভিলেজ পার্কে দেখা করার সময় এ ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্ত এক ব্যক্তি ওই দুইজনের কাছে যান এবং এত রাতে তারা কেন পার্কে বসে আছে তা নিয়ে আপত্তি জানায়। এরপর ওই নারীর বন্ধু সেখান থেকে চলে গেলে অভিযুক্ত ব্যক্তি তার তিন বন্ধুকে ডাকে। এরপর তারা জোরপূর্বক ওই নারীকে টেনে বাইরে রাখা গাড়িতে তুলেন।

অভিযোগ, চলন্ত গাড়িতে তারা ওই নারীকে ধর্ষণ করে, এরপর ভোরে ওই নারীকে তার বাড়ির সামনে ফেলে যায়। অভিযুক্ত চার ব্যক্তি ওই নারীকে হুমকি দেয়, এই ঘটনা পুলিশকে জানালে ভয়াবহ পরিণতি হবে।

বেঙ্গালুরু পুলিশের সিনিয়র কর্মকর্তা বলেছেন, আমরা এ ঘটনার তদন্ত করছি। অভিযুক্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের জেরা করা হচ্ছে। ভুক্তভোগী ওই নারী চিকিৎসাধীন আছেন বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys