1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

নারায়ণগঞ্জের লঞ্চডুবি: নিহত বেড়ে ২৬

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ৫ এপ্রিল, ২০২১

নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে মালবাহী কার্গোর ধাক্কায় ডুবে যাওয়া লঞ্চটি ১৮ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয়েছে আরও ২১ জনের মৃতদেহ।

সোমবার দুপুর ১২টা ২০ মিনিটের দিকে লঞ্চটি উদ্ধার করা হয়। এর আগে গত রাতে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়। সব মিলিয়ে মোট ২৬ জনের মরদেহ উদ্ধার হলো।

বিআইডব্লিউটিএ পরিচালক সাংবাদিকদের জানিয়েছেন, উদ্ধারকাজ সমাপ্ত হয়েছে। ভেতর থেকে আরও ২১ জনের মরদেহ উদ্ধার করা হয়। স্বজনরা মরদেহ শনাক্ত করছেন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক জানিয়েছেন, পাঁচজনের লাশ উদ্ধারের পর আরও ২৮ জন নিখোঁজ ছিলেন বলে স্বজনরা জানিয়েছেন। এরপর ২১ জনের মরদেহ পাওয়া যায়।

এদিকে লঞ্চডুবির ঘটনা তদন্তে দুটি কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পরিচালক (নৌ নিরাপত্তা ও ট্রাফিক) মো. রফিকুল ইসলামকে তদন্ত কমিটির প্রধান করে একটি কমিটি করা হয়।

এছাড়া নারায়ণগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে বিআইডব্লিউটিএ, পুলিশ ও উপজেলা চেয়ারম্যানকে নিয়ে ৭ সদস্যের আরেকটি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।

এর আগে রোববার সন্ধ্যায় ‘সাবিত আল হাসান’ নামক লঞ্চটি অর্ধশতাধিক যাত্রী নিয়ে নারায়ণগঞ্জ থেকে মুন্সীগঞ্জের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী জাহাজের ধাক্কায় লঞ্চটি ডুবে যায়। এরপর কয়েক দফা চেষ্টা চালিয়েও রবিবার লঞ্চটি উদ্ধার করা সম্ভব হয়নি। পরে সোমবার বেলা সাড়ে ১২টার দিকে লঞ্চটি উদ্ধার করা হয়।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys