মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

নর্থ আমেরিকা নটরডেম কলেজ অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠান কমিটির বৈঠক

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ১৪ মার্চ, ২০২০

পেনসিলভানিয়া থেকে: গত ৯ মার্চ রবিবার অনুষ্ঠিত হয়ে গেলো বাংলাদেশ নটরডেম অ্যালামনাই নর্থ আমেরিকা পুনর্মিলনি অনুষ্ঠান কমিটির প্রথম বৈঠক । ফিলাডেলফিয়ার শারন হিল এ অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন সভাপতি ডঃ ইবরুল চৌধুরী । সঞ্চালনায় ছিলেন কমিটির সমন্বয়কারী নাইমুর রহমান । বৈঠকে আসন্ন ২৯শে আগস্ট পেনসিলভানিয়ার রাজ্যের ফিলাডেলফিয়াতে হতে যাওয়া (বিএনডিএএনএ) পুনর্মিলনি অনুষ্ঠান সুন্দর ও স্বার্থক করার জন্য বিস্তারিত আলোচনা, মতামত ও সিদ্ধান্ত গ্রহণ করা হয় । এছাড়াও বৈঠকে কমিটির সবার দায়িত্ব ও কর্তব্য বুঝিয়ে দেয়া হয় ।

উত্তর আমেরিকায় বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা নটরডেম কলেজের সাবেক শিক্ষার্থীদেরকে একটি ছাতার নীচে জড়ো করাই এই সংগঠনের মুল উদ্দেশ্য । অনুষ্ঠিত এই প্রথম বৈঠকে নিউ মেস্কিকো থেকে অংশ গ্রহন করেন সংগঠনের প্রধান সমন্বয়কারী রীপন সাহা, টেক্সাস থেকে সদস্য সচিব আনোয়ার আজিম , কানাডা থেকে সমন্বয়কারী ডাঃ জাকি আজম শিকদার।

এছাড়াও নিউইয়র্ক ,নিউজার্সি , দেলোয়ার স্টেট থেকে উপস্থিত ছিলেন রুমন প্রধান , ডঃ তাবাসসুমুল হক , ইফতেখার আহমেদ , সাইদ হক রানা। বৈঠকে সার্বিক সহযোগিতা করেন ফারুক সলিমুল্লাহ এবং মিসেস নিপা । আগামী ২৯শে আগস্ট অনুষ্ঠিত নটরডেম কলেজ অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠান সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য 267-255-5605, 267-304-4605 অথবা Email : bndana1216@gmail.com যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys