1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

নতুন বছরে স্বরলিপির আনন্দ আয়োজন

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ২ জানুয়ারী, ২০২৩

নিউজ ডেস্ক: ফ্রান্সে খৃষ্টীয় নতুন বছরকে স্বাগত জানিয়ে আনন্দ আয়োজন অনুষ্ঠানের আয়োজন করে সাংস্কৃতিক সংগঠন স্বরলিপি শিল্পী গোষ্ঠী । রোববার রাজধানী প্যারিসের স্হানীয় একটি রেস্টুরেন্টের হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় ।

 

ফ্যামিলি গেট টুগেদার বলা হলেও কমিউনিটির নানা গুনীজন, রাজনৈতিক ব্যাক্তিত্ব সহ সবার উপস্হিতিতে অনুষ্ঠানটি ফ্যামিলির সীমাবদ্ধ ছাড়িয়ে সবার মিলন মেলায় পরিণত হয় । সন্ধ্যা থেকেই আসতে শুরু করেন অতিথিরা । এক সময় পুরো হল পরিপূর্ন হয়ে যায় ।

ইংরেজী নতুন বছরের অনুষ্ঠান হলেও পুরো অনুষ্ঠান জুড়েই ছিল দেশীয় আমেজ । দেশাত্ববোধক গান থেকে শুরু করে হালের সাদা সাদা কালা কালা গান পরিবেশন করেন স্হানীয় শিল্পীরা । তবে শুধু গানেই নয়; খাবারেও ছিল দেশের ছোয়া। দেশীয় শীতের নানা পিঠাপুলি ও নানা মুখরোচক খাবার পরিবেশন করা হয় উপস্থিত অতিথিদের মাঝে ।

আনন্দ আয়োজনের এ অনুষ্ঠানে ছিল নাচ আর তাতে অংশগ্রহণ করেন উপস্থিত অতিথিরাই!

নতুন বছরের অনুষ্ঠান আর কেক কাটা না হলে কি তার পরিপূর্নতা পায় ? আর তাই তো অথিতিদের নিয়ে নতুন বছরের কেক কাটেন সংগঠনের সদস্যরা ।

সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর উপস্থাপনায় ও এমদাদুল হক স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নতুন বছরের শুভেচ্ছা জানান আয়েবা মহাসচিব কাজী এনায়েত উল্লাহ । বিশেষ অথিতি হিসেবে শুভেচ্ছা জানান – ফ্রান্স আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন কয়েছ, সহ সভাপতি মুক্তিযোদ্ধা জিয়াউল হক চৌধুরী নাসির ।

এ ছাড়াও উপস্থিত বাংলা অটো স্কুলের পরিচালক হোসেন সালাম রহমান, বাংলা অটো গ্যারেজের ব্যবস্থাপক শরীফ রহমান, বাংলা ফার্নিচারের চেয়ারম্যান মিয়া মাসুদ ।

এমদাদুল হক স্বপন বলেন , স্বরিলিপি সবসময়ই দেশের সংস্কৃতিকে প্রাধান্য দিয়ে আসছে যার ব্যাতয় এই অনুষ্ঠানেও ঘটেনি । অনুষ্ঠানে অংশগ্রহণকারী এ দেশে বেড়ে উঠা নতুন প্রজন্ম বাংলা গান শুনেছে , বাংলায় কথা বলেছে আমি মনেকরি এটাই এই অনুষ্ঠানের বড় প্রাপ্তি । সন্ধ্যা থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত চলে স্বরলিপির এ আনন্দ আয়োজন অনুষ্ঠান ।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys