শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

ধর্ষণ মামলায় ফাঁসছেন মিঠুন চক্রবর্তীর ছেলে

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ১৭ অক্টোবর, ২০২০

নিউজ ডেস্ক: উপমহাদেশের তুমুল জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তীর ছেলে মহাক্ষয় ওরফে মিমোর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। জানা গেছে মিমোর নামে প্রতারণা ও জোর করে গর্ভপাতের অভিযোগ এনে মামলা দায়ের করার খবরও।

ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা গেল, মিমোর বিরুদ্ধে অভিযোগ এনেছেন এক নারী। ওই নির্যাতিতার লিখিত বয়ানে অভিযোগ করা হয়েছে, ২০১৫ সাল থেকে তিনি মিমোর সঙ্গে সম্পর্কে ছিলেন। এই সময়েই মিমো নির্যাতিতাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে ঘনিষ্ঠ হয়েছেন। তাকে গর্ভবতী করেছেন। কিন্তু এখন বিয়ে করতে চাইছেন না।

পুলিশের কাছে করা অভিযোগে আরও জানা যায়, ২০১৫ সালে মিমো তাকে বাড়িতে ডেকে পানীয়তে মাদক মিশিয়ে অনুমতি ছাড়াই তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছিলেন। এরপরই বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রায় ৪ বছর লাগাতার ধর্ষণ করেছেন। যা মানসিক ভাবে বিধ্বস্ত করেছে নির্যাতিতাকে। পরে ওই নারী গর্ভবতী হলে মিমো বাধ্য করেছিলেন তাকে গর্ভপাত করতে। এজন্য বেশ কিছু ওষুধও খাইয়েছিলেন এমনই গুরুতর অভিযোগ করা হয়েছে।

নির্যাতিতা আরও অভিযোগ করেছেন যে, মিমো ও তার মা যোগিতাবালি ভয় দেখিয়েছিলেন, বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য। মুখ খুললে রোহিণীর ক্ষতি হবে বলে হুমকি দিয়েছিলেন তারা। তাই মিমোর সঙ্গে তার মায়ের বিরুদ্ধেও অভিযোগ এনেছেন ওই নারী।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys