বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

দেহবিহীন মাথা উদ্ধার মেক্সিকোর ভোট কেন্দ্রে

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ৭ জুন, ২০২১

নিউজ ডেস্ক: মেক্সিকোর সীমান্তবর্তী তিজুয়ানা নগরীতে বিভিন্ন ভোট কেন্দ্র থেকে মানুষের দু’টি মাথা ও অন্যান্য দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। রবিবার (৬ মে) নির্বাচন চলাকালে ভোটারদের মাঝে আতংক সৃষ্টির জন্য এসব দেহাবশেষ রেখে যাওয়া হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা যায়, বাজা ক্যালিফোর্নিয়া রাজ্যের প্রসিকিউটররা জানান, নির্বাচন শুরু হওয়ার এক ঘণ্টা পর ভোট গ্রহণ বাধাগ্রস্ত করতে এক ব্যক্তি একটি কেন্দ্রে মানুষের একটি মাথা নিক্ষেপ করে। পরে পুলিশকে ডেকে তা উদ্ধার করা হয়।

এ ঘটনার কয়েক ঘণ্টা পর একই এলাকার আরেকটি ভোট কেন্দ্রে এক ব্যক্তি ব্যালট বক্সের সামনে একটি কাঠের বক্সের ভিতরে আরেকটি মাথা ও মানুষের শরীর থেকে কেটে বিচ্ছিন্ন করা অন্যান্য অংশ রেখে যায়।

বাজা ক্যালিফোর্নিয়া প্রসিকিউটরের দপ্তর আরো জানায়, তৃতীয় একটি ভোট কেন্দ্রের একেবারে কাছে থেকে আরো মানুষের দেহাবশেষ উদ্ধার করা হয়। মানুষের শরীরের খন্ড-বিখন্ড অংশগুলো বিভিন্ন ব্যাগের ভিতর রাখা ছিল।

রাজনৈতিক সংঘাতের ঢেউয়ে মেক্সিকোর বিভিন্ন নির্বাচন নানাভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে। এরই ধারাবাহিকতায় সেপ্টেম্বরে দেশটিতে নির্বাচনী প্রক্রিয়া শুরুর পর থেকে ৯০ জনেরও বেশি রাজনৈতিক নেতাকে হত্যা করা হয়।

২০০৬ সালে মাদক চক্র দমনে সরকার সেনাবাহিনী মোতায়েনের পর থেকে রক্তক্ষয়ী সহিংসতায় মেক্সিকোতে ৩ লাখেরও বেশি মানুষ নিহত হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys