শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

দেশে শুরু হলো করোনার অ্যান্টিজেন পরীক্ষা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০

নিউজ ডেস্ক: দেশে আজ শনিবার থেকে করোনার অ্যান্টিজেন পরীক্ষা শুরু হলো। দেশের ১০ জেলায় করোনার আ্যন্টিজেনপরীক্ষার সুযোগ মিলবে। ভার্চ্যুয়ালি এর উদ্বোধন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

উদ্বোধনকালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা টেস্ট করায় মানুষের অনীহা দেখা দিয়েছে। আপনাদের উপসর্গ থাকলে আপনারা টেস্ট করবেন। আর এই অ্যান্টিজেন পরীক্ষার যাত্রা ১০ জেলায় শুরু হলো। এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সারা দেশে অ্যান্টিজেন পরীক্ষা চালু করা হবে।

স্বাস্থ্য সচিব মো. আব্দুল মানান বলেন, টেস্টের সংখ্যা বাড়াতে দু’-চার দিনের মধ্যে মোবাইল ল্যাব চালু করা হবে।

দু’টি মোবাইল ল্যাব চালু করা হবে প্রাথমিকভাবে। এগুলো আসকোনা ও দিয়াবাড়ির আইসোলেশন সেন্টারের আশপাশে নমুনা পরীক্ষা করবে।

১০টি জেলা সদর হাসপাতালে অ্যান্টিজেন পরীক্ষা করা হবে। যে ১০টি জেলা হলো, গাইবান্ধা, পঞ্চগড়, জয়পুরহাট, যশোর, মেহেরপুর, ব্রাহ্মণবাড়িয়া, পটুয়াখালী, মুন্সিগঞ্জ, মাদারীপুর ও সিলেট। কারো শরীরে করোনাভাইরাসের উপস্থিতি রয়েছে কি না, সেটি অ্যান্টিজেন পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যায়। এই পরীক্ষা করা যায় ১৫ থেকে ৩০ মিনিটে।

স্বাস্থ্য সচিবের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। এসময় ১০ জেলার সিভিল সার্জন অনলাইনে যুক্ত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys